মেশিনের সামনে কার্ড ধরলেই হবে লেনদেন
- আপডেট: ১১:৫৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১০৩৬৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: এবার ডেবিট ও প্রি-পেইড কার্ডেও মিলবে নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি সেবা। আগে শুধু ক্রেডিট কার্ডে এ সেবা দেওয়া হতো। সেবাটি হলো—কার্ড মেশিনে প্রবেশ না করিয়ে সামনে ধরলেই হবে লেনদেন। দিতে হবে না কোনো পাসওয়ার্ড। এ প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ ৩ হাজার টাকা লেনদেন করা যাবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার (২২ মার্চ) নিয়ার ফিল্ড কমিউনিকেশনের বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট।সার্কুলারে বলা হয়েছে, এনএফসি প্রযুক্তিতে কার্ডের লেনদেন সহজ ও গতিশীল হওয়ায় ক্রেডিট কার্ডের মাধ্যমে এ ধরনের কন্ট্রাক্টলেস পেমেন্টের ব্যবহার জনপ্রিয় হয়েছে। গ্রাহকের চাহিদা বিবেচনায় ক্রেডিট কার্ডের পাশাপাশি ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেনেও এনএফসি প্রযুক্তির প্রচলন করলে ইলেকট্রনিক লেনদেন বৃদ্ধি পাবে।
কার্ড ইস্যুয়িং ব্যাংক ও প্রতিষ্ঠান এনএফসির মাধ্যমে একক কার্ডে সংঘটিত দৈনিক লেনদেনের সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করতে পারে। এনএফসি প্রযুক্তির মাধ্যমে সংঘটিত ডেবিট ও প্রি-পেইড কার্ডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের আগের নির্দেশনাগুলো প্রযোজ্য হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
ঢাকা/এসএ




































