০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মেসির পায়ে বার্সার ছন্দ, গোল দিয়ে হলো শুরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • / ১০৩৯৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: গত বছরের জুলাইয়ে কোপা আমেরিকায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার জার্সিতে মেসি জিতেছিলেন প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি। ২০২২ সাল বিশ্বকাপের বছর। একই সঙ্গে পিএসজিতে নতুন মৌসুমটি মেসির জন্য চ্যালেঞ্জিংও। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার দুঃখ ঘোচানোর সঙ্গে এ ফরোয়ার্ডের স্বপ্নজুড়েই আছে বিশ্বকাপ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

নভেম্বরে কাতারে অনুষ্ঠেয় ফুটবলের সবচেয়ে বড় ইভেন্টের আগে বুধবার পিএসজির জার্সিতে মাঠে নেমে যে ঝলক দেখালেন মেসি, তাতে আর্জেন্টিনার সমর্থকরা বিশ্বকাপের স্বপ্ন দেখতেই পারেন। বুধবার টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে প্যারিস সেইন্ট জার্মেইয়ের প্রাক-মৌসুম ম্যাচে আর্জেন্টাইন কিংয়ের শুরুটা হয় গোল দিয়ে। মেসি ছাড়া দলের বাকি তারকারা সেভাবে জ্বলে উঠতে পারেননি।

কিলিয়ান এমবাপ্পে, নেইমারের মতো তারকা ফুটবলাররা মাঠে নামলেও জাপানি ক্লাব কাওয়াসাকাই ফ্রন্টেলের বিপক্ষে পিএসজি জিতেছে ২-১ গোলে। ফরাসি ক্লাবটির অন্য গোলদাতা বদলি খেলোয়াড় কালিমুয়েন্ডো। পুরো ম্যাচে ধুঁকতে থাকা পিএসজি শিবিরকে ভয় পাইয়ে দেয় ৮৪ মিনিটে জে-লিগ চ্যাম্পিয়নদের হয়ে কাজুয়া ইয়ামামুরা গোল করলে।

শেষ পর্যন্ত পিএসজির নতুন কোচ ক্রিস্টোফে গালতিয়ারকে স্বস্তি এনে দেন শিষ্যরা। এদিন অবশ্য বিরতির পর সাইড বেঞ্চের দল নামান তিনি। প্রাক-মৌসুমের প্রস্তুতি হিসেবে জাপান সফর করা পিএসজি আরও দুটি ম্যাচ খেলবে। শনিবার জে-লিগের ক্লাব উরাওয়া রেডস এবং সোমবার গাম্বা ওসাকার মুখোমুখি হবেন তাঁরা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

মেসির পায়ে বার্সার ছন্দ, গোল দিয়ে হলো শুরু

আপডেট: ০৪:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২