যতটুকু বলেছি, আমি রাগের মাথায় বলেছি: মোসুমী
- আপডেট: ০৫:১৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১০৪০২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানীর আনিত সব অভিযোগ অস্বীকার অডিও বার্তা দিয়েছেন চিত্রনায়কা মৌসুমী। সোমবার গণমাধ্যমে পাঠানো ওই অডিও বার্তায় মৌসুমী জানান, ‘জায়েদ অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি।’
স্বামীর বিপরীতে গিয়ে মৌসুমীর এই অডিও বার্তায় হইচই পড়ে যায়। সাধারণ মানুষের কাছেও মৌসুমীদের দীর্ঘ দিনের ইমেজ ধুলিসাৎ হতে থাকে। কেউ কেউ মোসুমীর ব্যক্তিত্ব নিয়েও তোলে প্রশ্ন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এই পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওমর সানী জানান, সে কেন বা কী কারণে তার স্বামীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে-ই ভালো বলতে পারবে। সে আমার সন্তানের মা, তার প্রতি আমার সম্মান আছে। কিন্তু আমার কাছে সব তথ্য-প্রমাণ আছে, আমার ছেলে তা দেখাবে আপনাদের।’
পরে সানী-মৌসুমী পুত্রের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়েদ খান তো শুধু আমার আম্মু না, কম-বেশি সবাইকে ডিস্টার্ব করেন। তিনি আমার আব্বুর সঙ্গেও বেয়াদবি করেছেন।
তার বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে মায়ের অডিও বার্তা প্রসঙ্গে মায়ের কাছে জানতে চেয়েছিলেন ফারদীন। ছেলের কাছে অডিও বার্তা পাঠানোর ব্যাখ্যা দিয়ে মৌসুমী যা বলেছেন সাও শেয়ার করেছেন ফারদীন। কী বলেছেন সে প্রশ্ন করলে ফারদিন বলেন, ‘মা বলেছেন, দেখ বাবা আমি তো তখন রাগের মাথায় বলেছি। তোমার বাবার সঙ্গে একটু রাগারাগি হয়েছে। সেভাবেই বলেছি। যতটুকু বলেছি, আমি রাগের মাথায় বলেছি।’
বাবা-মার সম্পর্ক প্রসঙ্গে এ তারকাপুত্র জানিয়েছেন, ‘সব ঠিক আছে। আমি আব্বুকেও পাচ্ছি, আম্মুকেও পাচ্ছি। স্বামী-স্ত্রীর মধ্যে অনেক বিষয় নিয়েই মনোমালিন্য হয়। আমি বিয়ে করেছি, আমাদেরও হয়। এটা তো স্বাভাবিক। আব্বু-আম্মু দুজনই চাচ্ছেন বিষয়টা যেন দ্রুত সমাধান হয়ে যায়।’
ঘটনার সূত্রপাত হয় গত ১০ জুন। ডিপজলের ছেলের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে। সেখানে জায়েদ খানকে পেয়ে চড় মেরে বসেন ওমর সানী। সে সময় বন্দুন বের করে সানীকে গুলি করার হুমকি দেন যায়েদ। যদিও পুরো ঘটনাটি মিথ্যে বলে দাবি করেছেন জায়েদ খান। তবে ওমর সানী বলছেন ঘটনা সত্য।





































