যারা আছে চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশে
- আপডেট: ০৫:৩৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১০৩৬৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে ইউরোপিয়ান ফুটবলের আরও একটি মৌসুম। লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ‘লা লিগা’ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নের ডাবলস অর্জন করেছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, এসি মিলান ও পিএসজি নিজ নিজ লিগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মৌসুম শেষে শীর্ষ পাঁচ লিগের সেরা পারফর্মারদের নিয়ে সেরা একাদশ সাজিয়েছে উয়েফা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
উয়েফার টেকনিক্যাল কমিটির দেওয়া এই একাদশে আধিপত্য বিরাজ করছে দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। দুই দল থেকেই সুযোগ পেয়েছেন চারজন করে খেলোয়াড়।
চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশ
থিবো কর্তোয়া (গোলরক্ষক, রিয়াল মাদ্রিদ), ট্রেন্ট অ্যালেক্সান্ডার আরনল্ড (লিভারপুল), অ্যান্টনিও রুডিগার (চেলসি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), অ্যান্ডি রবার্টসন (লিভারপুল), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), ফ্যাবিনহো (লিভারপুল), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), কাইলিয়ান এমবাপে (প্যারিস সেইন্ট জার্মেই), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ) ও ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
ঢাকা/এসএ





































