যুদ্ধাপরাধে ইউক্রেনে রুশ সেনার যাবজ্জীবন
- আপডেট: ০৫:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১০৩২০ বার দেখা হয়েছে
রাশিয়ার এই সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধে আরও অভিযোগের তদন্ত হচ্ছে।
রাশিয়া বলছে, কোনো বেসামরিক নাগরিকের ওপর তাদের সেনারা কোনো হামলা চালাচ্ছে না। তবে ইউক্রেনের দাবি, এরই মধ্যে ১১ হাজারের বেশি যুদ্ধাপরাধের ঘটনা ঘটিয়েছে রুশ সেনারা।
এমন প্রেক্ষাপটে রুশ সেনাদের বিচার করতে কিয়েভে আদালত বসিয়েছে ইউক্রেন। রাশিয়ার পক্ষ থেকে তাদের সেনার দণ্ড পাওয়া নিয়ে কোনো মন্তব্য আসেনি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান।
বাসিন্দাদের রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উসকানিতে রাশিয়া হামলা চালিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এখন পর্যন্ত দেশটির ৮০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একই সঙ্গে দেশ ছেড়েছেন প্রায় ৫০ লাখ মানুষ।
যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দাম বেড়ে গেছে। এ যুদ্ধ বন্ধ না হলে বিশ্বজুড়ে বড় ধরনের খাদ্যসংকট তৈরি হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
ঢাকা/টিএ






































