যে কারণে বিগ বি-র বাড়িতে বুলডোজার
- আপডেট: ০২:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১০৩৬৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বলিউডের সব থেকে বড় তারকাদের মধ্যে একজন হলেন অমিতাভ বচ্চন। সারা দেশে বহু মানুষ তাকে চেনেন তার অভিনয়ের জন্য এবং দুরন্ত গলার আওয়াজ এর জন্য। তার গলার আওয়াজ এতটাই জোরালো যে তিনি সব জায়গায় গিয়ে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে পারেন। তিনি নিজের জীবনে প্রচুর সম্মান কামিয়েছেন এবং তার পাশাপাশি তার কাছে প্রচুর ধনসম্পত্তির রয়েছে। এই মুহূর্তে সারা দুনিয়ায় তিনি অত্যন্ত জনপ্রিয়। তার পাশাপাশি বচন এর কাছে একটি মহলের মত বাড়ি রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, অমিতাভ বচ্চনের মত একজন তারকা’র বাড়িতে এবারে বুলডোজার আসতে পারে। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে এই নিয়ে চর্চা শুরু হয়েছে। তাকে নিয়ে যখন থেকে এই খবরটি সামনে এসেছে, তখন থেকেই সারা দুনিয়া পুরো উত্তাল হয়ে রয়েছে। পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে তার খবরে একেবারে ছয়লাপ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
অমিতাভ বচ্চন বলিউডে বিগ বি নামে পরিচিত এবং সকলে অমিতাভ বচ্চনের বেশ সম্মান করে থাকেন। তবে এখন তিনি তার বাড়ির জন্য খবরের শিরোনামে রয়েছেন। বর্তমানে অমিতাভ বচ্চনের বাড়ির সামনের রাস্তায় কাজকর্ম চলছে এবং বাড়ির সামনের রাস্তাটি আরেকটু বড় হচ্ছে। ঠিক এই কারণেই তার বাড়িতে বুলডোজার চালানো হতে পারে বলে জানা যাচ্ছে।
অমিতাভ বচ্চনের বাড়ি যে রাস্তার উপরে অবস্থিত, সেই রাস্তা চওড়া করার কাজ চলছে এবং ইতিমধ্যেই বৃহনমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন এই রাস্তা চওড়া করার কাজ শুরু করে দিয়েছে। এই কারণেই বিএমসি কর্তৃপক্ষ তার বাড়িতে বুলডোজার চালাতে পারে। হয়তো এবার কেস করেই তাকে নিজের বাড়ি কে বাঁচাতে হবে।
ঢাকা/টিএ





































