রণবীরের জীবনে কে এই নতুন নারী!
- আপডেট: ০২:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১০৩৩৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সবেমাত্র সাতপাকে বাঁধা পড়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এরপর দুজনে একসাথে সময় কাটানোর সুযোগ পাননি। রণবীর বিয়ের পরেই ব্যস্ত হয়ে পড়েছেন লভ রঞ্জন পরিচালিত আগামী ফিল্মের শুটিংয়ে। আলিয়া পাড়ি দিয়েছেন হলিউড তাঁর প্রথম ইংলিশ ফিল্মের শুটিংয়ের কাজে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রণবীরের সাথে এক মহিলার ঘনিষ্ঠ ছবি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ছবিগুলিতে রণবীরকে দেখা যাচ্ছে , ওই মহিলার কোমর জড়িয়ে ধরে তাঁকে আদর করতে মগ্ন রণবীর। ছবিগুলি দেখেই মনে হচ্ছে, তাঁরা দুজনেই অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করছেন। প্রকৃতপক্ষে, এটি একটি অন্তর্বাস কোম্পানির বিজ্ঞাপন। বিজ্ঞাপনটির শুটিং হয়েছিল ২০১৭ সালে। সেই সময় রাজকুমার হিরানি নির্মিত ফিল্ম ‘সঞ্জু’-র শুটিং করছিলেন রণবীর। এটি ছিল সঞ্জয় দত্ত এর বায়োপিক। সেই সময় তৈরি হওয়া বিজ্ঞাপনটি আবারও নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঢাকা/টিএ





































