০২:০৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

রণবীর-দীপিকার বিচ্ছেদ গুঞ্জন, যা বললেন রণবীর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪২:৪১ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • / ১০৫০১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বলিপাড়ায় জোর গুঞ্জন, ভাঙতে চলেছে রণবীর-দীপিকার সুখের সংসার। কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন দীপিকা। এর পরপরই এমন গুঞ্জনে বিস্মিত অনেকেই।

গুঞ্জনের শুরু একটি টুইটকে ঘিরে। স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক এবং আন্তর্জাতিক সেন্সর বোর্ডের সদস্য উমেইর সন্ধু টুইট করেন, ‘দীপিকা এবং রণবীরের মধ্যে কিছু একটা সমস্যা চলছে।’ ব্যাস, চারদিকে আগুনের মতো ছড়িয়ে পড়ে তা। কেউ বিশ্বাস করেন, কেউ আবার টুইটের নিন্দা করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রণবীর-দীপিকা জুটির বিয়ে হয়েছে চার বছর হতে চলল। বলিউডে যে কয়টা সুখী দম্পতি রয়েছেন, তাদের মধ্যে তারা অন্যতম। তবে ইদানিং নাকি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। ছাড়াছাড়ির মতো তিক্ত পর্যায়ে চলে গিয়েছেন তারা।

বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছেন স্বয়ং রণবীর সিং। গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রেম শুরু হয়েছিল ২০১২ সালে। ফলে ২০২২ সাল আমার আর দীপিকার ১০ বছর। ওকে অভিনেত্রী হিসাবে সম্মান করি। আশা করছি আবার আমরা একসঙ্গে পর্দায় কাজ করব।’ এই ধরনের জল্পনা যে ভিত্তিহীন, সে কথাও স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন রণবীর।

তবে এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি দীপিকা। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েন দীপিকা। ওই ছবিতে তার আঙুলে বিয়ের আংটি ছিল না। সাধারণত তাকে কখনো বিয়ের আংটি খুলতে দেখা যায় না। তাই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

আরও পড়ুন: শাকিব-বুবলী ইস্যুতে যা বললেন অনন্ত জলিল

ঢাকা/টিএ

শেয়ার করুন

রণবীর-দীপিকার বিচ্ছেদ গুঞ্জন, যা বললেন রণবীর

আপডেট: ০২:৪২:৪১ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২