০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রফতানি ডকুমেন্ট বিদেশে পাঠানোর বিষয়ে নতুন নির্দেশনা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
  • / ১০৩৩৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের বাইরে রফতানি ডকুমেন্ট সরাসরি পাঠানোর সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। রফতানিকারক নিজেই নিজস্ব ওয়েবসাইট কিংবা সুরক্ষিত চ্যানেল ব্যবহার করে রফতানি ডকুমেন্ট বিদেশে পাঠাতে পারবেন। রোববার (৩ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি এক‌টি সার্কুলার জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের জেনারেল ম্যানেজার কাজী রফিকুল হাসান স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত প্রতিনিধির কাছে রফতানিকারকরা সরাসরি রফতানি ডকুমেন্ট পাঠাতে পারবে। তবে কয়েকটি শর্ত মানতে হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শর্তগুলোর মধ্যে মূল পরিবহন দলিল এডি ব্যাংকের কাছে সংরক্ষিত থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট পণ্যের রফতানি আয় দেশে আসার পর উক্ত মূল পরিবহন দলিল এনডোর্স করা যাবে।

জানা গেছে, বিদেশি ক্রেতার চাহিদা অনুযায়ী ১৪ দিনের মধ্যে রফতানি ডকুমেন্ট ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর রেওয়াজ ছিলো। এই সার্কুলারের মাধ্যমে তা উঠে যাচ্ছে।

ঢাকা/এসআর

ট্যাগঃ

শেয়ার করুন

রফতানি ডকুমেন্ট বিদেশে পাঠানোর বিষয়ে নতুন নির্দেশনা

আপডেট: ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১