০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্যের এলসি খোলায় কোনো বাধা নেই

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৮১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্যের এলসি খোলায় কোনো বাধা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সব ধরনের পণ্য সহজলভ্য করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র মেজবাউল হক এসব তথ্য জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এসময় তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক তারল্য ব্যবস্থাপনায় নজরদারি বাড়িয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে কিছু ব্যাংকের ঋণ অনিয়মের যে তথ্য পাওয়া গেছে, তা বাংলাদেশ ব্যাংক খতিয়ে দেখছে।

তিনি আরও বলেন, রেমিট্যান্স বাড়াতে আমরা হুন্ডি কমানোর চেষ্টা করছি। প্রবাসীদের বিভিন্ন ভাবে অনুপ্রেরণা দিচ্ছি। সবাইকে এব্যাপারে সতর্ক করছি। একইসঙ্গে আন্ডারইনভয়েসিং ও ওভার ইনভয়েসিংয়ের বিষয়টিও যাচাই করা হচ্ছে।

এছাড়াও তিনি বলেন, বর্তমান সংকট কাটাতে খাদ্য উতপাদন বাড়ানোর প্রয়োজন সামনে এসেছে। এ পরিস্থিতিতে কৃষি খাতে ঋণ বাড়াতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন: শান্তিরক্ষীদের রেমিট্যান্সে প্রণোদনার নির্দেশ

এদিন এবিবি চেয়ারম্যান বলেন, আমানতকারীরা তুলে নেওয়া টাকা ব্যাংকগুলোকে ফেরত দিতে শুরু করেছে। মৌখিকভাবে কনজ্যুমার লোন ১২ শতাংশে উন্নিত করা হয়েছে। রপ্তানি আয় ও রেমিট্যান্স বাড়তেছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও ভালো হবে।

এছাড়াও তিনি বলেন, ব্যাংকগুলো নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। সার্বিক বিষয়ে বাংলাদেশ তদারকি জোরদার করেছে। কোনো অনিয়ম পেলে বাংলাদেশ ব্যাংক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্যের এলসি খোলায় কোনো বাধা নেই

আপডেট: ০৬:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২