০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

রহিম টেক্সটাইলের ইপিএস বেড়েছে দ্বিগুণ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৪৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • / ১০৬১৪ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিম টেক্সটাইল মিলস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রায় দ্বিগুণ বেড়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১২ পয়সা আয় দিয়েছিল।

আরও পড়ুন: আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে মালেক স্পিনিং

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৩৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ক্যাশফ্লো ছিল ৫২ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৪ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

রহিম টেক্সটাইলের ইপিএস বেড়েছে দ্বিগুণ

আপডেট: ১০:৪৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪