রাফিনহার গোলে রিয়ালকে হারাল বার্সা
- আপডেট: ১১:৫৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ১০৩৫৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা। রবিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে কাতালানরা। ম্যাচের ২৭তম মিনিটে জয়সূচক গোলটি করেছেন সদ্য বার্সায় যোগ দেওয়া ব্রাজিলীয় তারকা রাফিনহা। এডের মিলিটাওয়ের ভুল পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে চমৎকার এক শটে গোলটি করেন এই তরুণ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বার্সার হয়ে মাঠে নেমেছিলেন রবার্ট লেভানদোস্কিও। তিনি খেলেছেন ম্যাচের প্রথমার্ধ। পরে তাঁকে বসিয়ে নামানো হয় পিয়েরি এমরিক অবামেয়াংকে।
কথা দিয়ে কথা রেখেছেন রাফিনহা। ইন্টার মিয়ামির বিপক্ষে জয়ের এই ব্রাজিলীয় তারকা বলেছিলেন, ‘অবশ্যই আমি রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। আমি তাদের বিপক্ষে গোলও করতে চাই। ’
ম্যাচে আরো বেশ কিছু গোলের সুযোগ পায় বার্সা। তবে গোলরক্ষক থিবু কর্তোয়ার কল্যাণে বড় লজ্জা থেকে রক্ষা পায় রিয়াল। শেষ পর্যন্ত রাফিনহার গোলটিই ম্যাচের নির্নায়ক হয়ে দাঁড়ায়।
ঢাকা/এসএ





































