০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬
রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩৩০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ যুদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘যুদ্ধের পক্ষে নয় বাংলাদেশ, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। পোল্যান্ড ও রোমানিয়ার হাইকমিশন অফিস সার্বক্ষণিক নজর রাখছে। সেই সঙ্গে আটকেপড়া প্রবাসীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’
ঢাকা/এমআর


































