রাশিয়ায় পণ্য বিক্রি বন্ধ করলো এইচঅ্যান্ডএম
- আপডেট: ০৫:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১০৩৪০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্কঃ রাশিয়া ইউক্রেনের আক্রমণের প্রতিক্রিয়াস্বরূপ জনপ্রিয় সুইডিশ বহুজাতিক পোশাক প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম সাময়িকভাবে রাশিয়ায় তাদের সমস্ত বিক্রয় কার্যক্রম স্থগিত করছে। বিবিসির প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (২ মার্চ) বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খুচরা বিক্রেতার প্রতিষ্ঠানটি ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতিতে জানায়, তারা দুর্ভোগগ্রস্ত সব মানুষের সঙ্গে দাঁড়িয়েছে।
রাশিয়ার ওপর আরোপিত একটি বিস্তৃত করপোরেট প্রতিক্রিয়ার মধ্যে এইচঅ্যান্ডএম সবশেষে সংস্থা, যেটি রাশিয়ায় পণ্য বিক্রয় বন্ধ করেছে।
বুধবার (২ মার্চ) সন্ধ্যায় এইচঅ্যান্ডএম-এর রাশিয়ান ইংরেজি ভাষার ওয়েবসাইটটিতে প্রবেশ করলে ’এইচএম ডটকম সাময়িকভাবে বন্ধ রয়েছে’ লেখাটি দেখা যায়।
সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, এইচঅ্যান্ডএম-এর ষষ্ঠ বড় বাজার হচ্ছে রাশিয়া। ২০২১ সালের চতুর্থ ত্রৈমাসিকে প্রতিষ্ঠানটির বিক্রির প্রায় চার শতাংশই রাশিয়ায়।
ঢাকা/এমআর






































