রিং আইডির ২০০ কোটি টাকা জব্দ
- আপডেট: ০৪:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১০৩০১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদকঃ সম্প্রতি দেশে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে (এমএলএম প্রতিষ্ঠান) রিং আইডি। রয়েছে অর্থ আত্মসাৎতের অভিযোগে প্রতারণা মামলা। তবে এবার ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডির প্রায় ২০০ কোটি টাকা জব্দ করা হয়েছে। এছাড়া বিদেশে অবস্থান নেয়া প্রতিষ্ঠানটির মালিকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাইবে পুলিশ।
সোমবার (১১ অক্টোবর) সিআইডিতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত ডিআইজি (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন) কামরুল আহসান এ তথ্য জানান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রিংআইডির চেয়ারম্যান আইরিন ইসলাম এবং শরিফ ইসলাম ব্যবস্থাপনা পরিচালক, কানাডার পাসপোর্টধারী এ দুই বাংলাদেশী এখন কানাডায় অবস্থান করছেন।
প্রতারণার অভিযোগে রোববার রাজধানীর কামরাঙ্গীর চর এলাকা থেকে মো. রেদোয়ান রহমান নামে একজনকে গ্রেফতার করে সিআইডি।
ঢাকা/এমটি



































