রিং শাইনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আপডেট: ১২:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- / ১০৪৬৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৭৩ পয়সা।
আরও পড়ুন: সোনারবাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৩৯ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৪৯ পয়সা লোকসান হয়েছিল।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে মাইনাস ৭ টাকা ৩১ পয়সা।
ঢাকা/এসএইচ

































