০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

রুশ আর্টিলারি হামলায় ৭০ জন ইউক্রেনিয়ান সৈন্য নিহত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • / ১০৩৭৯ বার দেখা হয়েছে

বিজনেস জারনাল ডেস্কঃ ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে রাশিয়ার আর্টিলারি হামলায় ইউক্রেনের ৭০ জন সৈন্য নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা বলছেন। খবর বিবিসির।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইউক্রেনের সামি অঞ্চলের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা দিমিত্রো জাভায়েৎস্কি জানিয়েছেন, আর্টিলারি হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা।

“অনেক মানুষ মারা গেছে। এখন ৭০জন ইউক্রেনিয় সৈন্যের জন্য কবরস্থান তৈরি করা হচ্ছে,” টেলিগ্রামে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন দিমিত্রো জাভায়েৎস্কি।

“কিন্তু শত্রুরা যা পাবার তা পেয়ে গেছে। অনেক রুশের মৃতদেহও ছিল। তাদের মৃতদেহ রেডক্রসের কাছে হস্তান্তর করা হচ্ছে।”

তবে দিমিত্রো জাভায়েৎস্কির দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঢাকা/এমআর

শেয়ার করুন

রুশ আর্টিলারি হামলায় ৭০ জন ইউক্রেনিয়ান সৈন্য নিহত

আপডেট: ০১:১৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২