০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

রেকর্ড গড়ে আবারও জাতীয় দলের স্বপ্নে বিজয়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:২৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
  • / ১০৩৬৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি মৌসুমে শুরু থেকেই ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন এনামুল হক বিজয়। ঢাকা লিগের এবারের আসরে রেকর্ড রান করে জাতীয় দলে ফেরার জোর সম্ভাবনা তৈরি করেছেন এই তারকা ওপেনার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার ফর্মের তুঙ্গে আছেন। প্রতি ম্যাচেই তার ব্যাটে রানের ফোয়ারা বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলতে নেমে রেকর্ড গড়েছে বিজয়। সাইফ হাসানকে টপকে দেশের লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ রানের মালিক হয়েছে। 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রূপগঞ্জের বিপক্ষে খেলতে নেমে মৌসুমের ষষ্ঠ ফিফটি তুলে নিয়েছে বিজয়। ব্যক্তিগত ১০ রান করার পর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে বিজয়। এদিন সেঞ্চুরি না হাঁকাতে পারলেও ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর এক মৌসুমে সর্বোচ্চ রানের মালিক এই ডানহাতি ব্যাটসম্যান। মৌসুমে তার ব্যাট থেকে এসেছে ১২ ম্যাচে ৮৭৮ রান। 

বিজয় পেছনে ফেলে সাইফ হাসানকে। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে সাইফ ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে রান করেছিলেন ৮১৪। এবারের ঢাকা লিগে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী বিজয়ের। ১২ ম্যাচে ৭৩.১৬ গড়ে, ৯৫.৫৩ স্ট্রাইক রেটে রান করেছেন। ৭টি অর্ধশতকের সঙ্গে তার নামের পাশে আছে ২টি সেঞ্চুরি। এবারই ক্যারিয়ার সেরা ১৮৪ রানের ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ঢাকা/এসএ

শেয়ার করুন

রেকর্ড গড়ে আবারও জাতীয় দলের স্বপ্নে বিজয়

আপডেট: ০৭:২৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২