০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

রেকর্ড ডেটের পর দর বেড়েছে রেনেটার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • / ১০৩০৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বোনাস ডিভিডেন্ড পরবর্তী মূল্য সমন্বয়ে দর বেড়েছে রেনেটা লিমিটেডের শেয়ারে। মঙ্গলবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বেড়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

রেনেটা সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ১২৭ টাকা ১০ পয়সা বা ৮.৮১ শতাংশ কমেছে। তবে ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড পরবর্তী মূল্য সমন্বয় হিসাব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।

সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ১৫৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ১ হাজার ৪৪২ টাকা ১০ পয়সা। ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ডের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ১ হাজার ৩১১ টাকা। এর বিপরীতে মঙ্গলবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ১ হাজার ৩১৫ টাকা। এ হিসেবে শেয়ারটির দর ৩ টাকা বা ০.২২ শতাংশ বেড়েছে।

ঢাকা/এমটি  

শেয়ার করুন

রেকর্ড ডেটের পর দর বেড়েছে রেনেটার

আপডেট: ০৪:০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১