০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রেকর্ড ভেঙে বিশাল জয়, মুখ্যমন্ত্রীই থাকছেন মমতা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
  • / ১০২৯৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদনঃ পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতেছেন অঙ্গরাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এ নিয়ে টানা তিনবার এ আসনে বিজয়ী হলেন বাংলার মেয়ে।

এতে কালিঘাটে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল সমর্থকরা। কর্মী-সমর্থকদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন পুলিশ কর্মকর্তারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতা আর থাকতে পারছেন কিনা এনিয়ে বেশ কিছুদিন ধরেই শোরগোল চলছিল। সেই ভাবনার অবসান ঘটলো আজ। ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশের বেশি। গত ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হন ২৮ হাজার ৭১৯ ভোটের ব্যবধানে।

প্রসঙ্গত ২০১১ সালেও মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। ভোট পড়েছিল ৪৫ শতাংশেরও কম। মমতা জিতেছিলেন ৫৪ হাজারের কিছু বেশি ভোটে। ভবানীপুরে এবার মোট প্রার্থীর সংখ্যা ১২। নির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী ছিলেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

রেকর্ড ভেঙে বিশাল জয়, মুখ্যমন্ত্রীই থাকছেন মমতা

আপডেট: ০৩:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১