০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রেকিট বেনকিজারের ইপিএস কমেছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ১০৪৯৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ টাকা ৭১ পয়সা। গত বছর একই সময়ে ৩০ টাকা ১২ পয়সা আয় হয়েছিল।

আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৬২ টাকা ১৬ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ৬২ টাকা ২২ পয়সা।

আরও পড়ুন: বিএসইসির কমিশনার হলেন মো. সাইফুদ্দিন

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৯৮ টাকা ১৩ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ১৮ টাকা ৯০ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ৭৯ টাকা ৮০ পয়সা।

শেয়ার করুন

রেকিট বেনকিজারের ইপিএস কমেছে

আপডেট: ০৬:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫