১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রোববার থেকে যে পদ্ধতিতে চলবে ব্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • / ১০৪৮৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ শুক্রবার ভোর থেকে আবারো দেশব্যাপী শুরু হয়েছে কঠোর বিধি-নিষেধ। ৫ আগস্ট পর্যন্ত এ বিধিনিষেধে তৈরি পোশাক শিল্পের কারখানাও বন্ধ থাকছে। তবে রোববার থেকে চলবে ব্যাংক লেনদেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাংকের শাখায় লেনদেন চলবে। লেনদেন পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার জন্য বেলা ৩টা পর্যন্ত শাখাগুলো খোলা থাকবে।

কঠোর বিধিনিষেধ চলাকালে ব্যাংকের কোন কোন শাখা খোলা থাকবে, সেটি নির্ধারণ করবে স্ব স্ব ব্যাংক। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা হলো, প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগসহ প্রয়োজনীয় শাখাগুলো খোলা রাখতে হবে।

ঢাকা/এসআর

শেয়ার করুন

রোববার থেকে যে পদ্ধতিতে চলবে ব্যাংক

আপডেট: ০৪:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১