০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রধারী দুই সন্ত্রাসী গ্রেফতার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৮৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬-এপিবিএন)। বুধবার (৭ ডিসেম্বর) রাত ১১টা নাগাদ হ্লেদা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-১৪ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গ্রেফতার দুজন হলেন- উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার নুরানীপাড়া এলাকার রেদোয়ান হোসেন টুইল্লার ছেলে রবিউল হাসান রুবিয়া (২৩) ও মৌলভীপাড়া এলাকার বজুর মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২০)। তারা উভয়েই স্থানীয় সন্ত্রাসী রুবেল গ্রুপের সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর।

আরও পড়ুন: রেলের নতুন মহাপরিচালক কামরুল আহসান

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে দুজন সন্ত্রাসী সশস্ত্র অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এপিবিএন। এ সময় রবিউল হাসানের দেহ তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দেলোয়ার হোসেনের কাছ থেকে একটি রামদা উদ্ধার করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রধারী দুই সন্ত্রাসী গ্রেফতার

আপডেট: ০৫:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২