লক্ষ্মীপুরে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ!
- আপডেট: ০৬:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১০৩৮৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: লক্ষ্মীপুরে ৭০ বছর বয়সী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে রক্তাক্ত অবস্থায় তাঁকে জেলা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়। এর আগে সদর উপজেলায় তিনি ধর্ষণের শিকার হন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ভুক্তভোগী নারীর স্বজনরা জানায়, বাড়িতে বৃদ্ধ নারী তার পূত্রবধূকে নিয়ে বসবাস করেন। শুক্রবার রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়। এ সময় মুখোশ পরিহিত এক ব্যক্তি তাকে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধাকে শনিবার সকালে হাসপাতালে নেওয়া হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, ধর্ষণকারী তাদের প্রতিবেশী।
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তারি পরীক্ষা শেষে তাঁর চিকিৎসা চলছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, প্রতিবেশী কবির হোসেন বৃদ্ধাকে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
আরো পড়ুন: বাসের ধাক্কায় ট্রলিচালকসহ নিহত ৩
ঢাকা/এসএ







































