লাফার্জহোলসিমের আয় কমেছে
- আপডেট: ০৭:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১০৩২৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় কমেছে ৮ শতাংশ।
আজ সোমবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৮১ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৮৯ পয়সা। তিন মাসে কোম্পানিটির আয় কমেছে ৮ শতাংশ।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ২৪ পয়সা।
ঢাকা/টিএ



































