০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

লাফার্জহোলসিমের প্রথম প্রান্তিক প্রকাশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:১৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • / ১০৯৪১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির মুনাফায় বড় ধরণের প্রবৃদ্ধি হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ লাফার্জহোলসিমের নিট মুনাফা হয়েছে ১০৩ কোটি ৫৩ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ৫২ কোটি ২৪ লাখ টাকা ছিল। গত বছরের তুলনায় এবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় ৯৮ শতাংশ।

প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ লাফার্জহোলসিমের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৮৯  পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে সমন্বিত ইপিএস ৪৫ পয়সা ছিল।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৮৩ পয়সা, যা গত বছর ১ টাকা ১৬ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৭৬ পয়সা।

ঢাকা/এনইউ

শেয়ার করুন

লাফার্জহোলসিমের প্রথম প্রান্তিক প্রকাশ

আপডেট: ১০:১৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১