০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

লিবিয়ার মরুভূমি থেকে ২০ মরদেহ উদ্ধার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
  • / ১০৩৩৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: লিবিয়ার মরুভূমি থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীদের ধারণা পানির অভাবে তাদের মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, আফ্রিকার অন্য দেশ চাদের সীমান্তবর্তী এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। মরুভূমি দিয়ে যাওয়ার সময় এক ট্রাক ড্রাইভার এসব মরদেহ প্রথমে দেখতে পান। তারপর মঙ্গলবার উদ্ধার করা হয়।

কুফরা অ্যাম্বুলেন্সের প্রধান ইব্রাহিম বেলহাসান জানিয়েছেন, আমাদের বিশ্বাস ওই দলটি প্রায় ১৪ দিন আগে মরুভূমিতে মারা গেছেন।

লিবিয়ার কম জনবহুল এই অঞ্চলে গ্রীষ্মের তাপমাত্রা নিয়মিতই ৪০ ডিগ্রি সেলসিয়াসের (১০৪ ফারেনহাইট) ওপরে দেখা যায়। অ্যাম্বুলেন্স সার্ভিস ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে একটি পিকআপ ট্রাকের কাছে মরুভূমির বালিতে পচনশীল মৃতদেহগুলো দেখা যাচ্ছে। বেলহাসান বলেন, মৃতদের মধ্যে দুইজন লিবিয়ার নাগরিক। ধারণা করা হচ্ছে বাকিরা চাদের অভিবাসনপ্রত্যাশী।

ঢাকা/এসএম

শেয়ার করুন

লিবিয়ার মরুভূমি থেকে ২০ মরদেহ উদ্ধার

আপডেট: ১১:৩২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২