লুজারের শীর্ষে যেসব কোম্পানি
- আপডেট: ০৩:৩৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১০৩৬১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ মার্চ) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৩টির বা ২৮.০৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্যারামাউন্ট ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আগের কার্যদিবস সোমবার প্যারামাউন্ট ইন্সুরেন্সের দর ছিল ৬২ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৯ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৫.৮৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্যারামাউন্ট ইন্সুরেন্স ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের ১.৯০ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ১.৯০ শতাংশ, হোয়াওয়েল টেক্সটাইলের ১.৮৯ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের ১.৮৯ শতাংশ, এনভয় টেক্সটাইলের ১.৮৭ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ১.৮৫ শতাংশ, বিডিকমের ১.৮৪ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১.৮৪ শতাংশ এবং মেঘনাপেটের ১.৮১ দর কমেছে।
ঢাকা/এসএ



































