০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

লেনদেন ও সূচকে সামান্য উত্থান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • / ১০২৭৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: মূল্য সূচকের সামান্য উত্থানে মধ্যে দিয়ে আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এর লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে কিছুটা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্র ডিএসই ও সিএসই। 

বুধবার ডিএসইতে ১ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১১০ কোটি ৩৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৮৬ কোটি ৯১ লাখ টাকার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১১ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে।

বুধবার ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮০টির, দর কমেছে ১৬৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪১ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৮৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

লেনদেন ও সূচকে সামান্য উত্থান

আপডেট: ০৩:০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১