লোকসান কাটিয়ে মুনাফায় আফতাব অটোমোবাইলস
- আপডেট: ০৫:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / ১০৬২৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ রবিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটি শেয়ার প্রতি ০২ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৯ পয়সা লোকসান হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে শেয়ার প্রতি ০৪ পয়সা আয় হয়েছিলো। গতবছর একই সময়ে ৬৫ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫২ টাকা ০৪ পয়সা।
ঢাকা/টিএ



































