শর্তহীন সামরিক সহায়তা দিন: ন্যাটো সম্মেলনে জেলেনস্কি
- আপডেট: ০৭:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১০২৯৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে লড়তে ন্যাটো নেতাদের কাছে ইউক্রেনে সামরিক সহায়তা বাড়ানোর আবেদন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ বৃহস্পতিবার ভিডিওলিঙ্কের মাধ্যমে ন্যাটো সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এ আবেদন জানান বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
জেলেনস্কি বলেন, ‘জনগণ ও শহরগুলোকে বাঁচাতে শর্ত ছাড়া সামরিক সহায়তা প্রয়োজন ইউক্রেনের। ঠিক যেমন রাশিয়া কোনো বিধিনিষেধ ছাড়া নিজেদের সম্পূর্ণ অস্ত্রাগার ব্যবহার করছে।’
এখন পর্যন্ত ইউক্রেনকে দেওয়া প্রতিরক্ষামূলক সরঞ্জামের জন্য ন্যাটো সদস্যদের ধন্যবাদ জানিয়ে আক্রমণাত্মক অস্ত্র দেওয়ার আবেদন জানান তিনি।
‘আপনাদের সব উড়োজাহাজের ১ শতাংশ দিতে পারেন আমাদের। আপনাদের ট্যাঙ্কের ১ শতাংশ দিতে পারেন’, যোগ করেন জেলেনস্কি।
ভাষণে রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহার করার অভিযোগও তোলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যদিও এই অভিযোগের পক্ষে এর কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
জেলেনস্কি বলেন, ‘আজ সকালে রুশ ফসফরাস বোমা ব্যবহার করা হয়েছে। আবারও প্রাপ্তবয়স্করা, শিশুরা নিহত হয়েছে।’
‘প্রয়োজনীয় অস্ত্র দিয়ে ন্যাটো জোট রাশিয়ার আক্রমণ থেকে, রাশিয়ার দখলদারিত্ব থেকে ইউক্রেনীয়দের মৃত্যু আরও একবার প্রতিরোধ করতে পারে’, যোগ করেন তিনি।
ঢাকা/টিএ






































