০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৮৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আগামীকাল বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দিবসটি যথাযথভাবে পালনে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত জানানো হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং ৭টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।

পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে মন্ত্রণালয়ের সচিব ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং বীর মুক্তিযোদ্ধারা সকাল ৭টা ২২ মিনিটে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৮টায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

সকাল সাড়ে ৮টা থেকে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানোর জন্য বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে।

এদিন সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটির তাৎপর্য ও বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল এ দিন বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

দিবসটি উপলক্ষে সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রার্থনা হবে।

বুদ্ধিজীবী দিবসের পবিত্রতা রক্ষায় এ দিন স্মৃতিসৌধ এলাকায় মাইক বা লাউডস্পিকার ব্যবহার না করার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুন:অফিসার নেবে এসিআই মটরস

ঢাকা/এসএম

শেয়ার করুন

শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি

আপডেট: ০৫:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২