শার্ট খোলা লুকে ‘পাঠান’ শাহরুখ
- আপডেট: ০৬:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৯৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ‘পাঠান’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড কিং শাহরুখ খান। যশরাজ ফিল্মের এই সিনেমায় মুখ্য ভুমিকায় আছেন তিনি। এ ছাড়াও এতে অভিনয় করেছেন জন আব্রাহাম এবং দিপিকা পাড়ুকোন।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি শার্টবিহীন ছবি শেয়ার করেছেন শাহরুখ। যা এরইমধ্যে ঝড় তুলেছে। এটিকে বলিউড সুপারস্টারের নতুন সিনেমা ‘পাঠান’-এর মুক্তির আগে ভক্তদের জন্য বিশেষ বার্তা হিসেবেই দেখছেন সবাই।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শাহরুখ ছবিটি শেয়ার করামাত্র ভাইরাল হয়ে যায়। ছবিটিতে দেখা যায়, সোফায় আধশোয়া অবস্থায় রয়েছেন বলিউড বাদশা। তাঁর দেহের ওপরের অংশ অনাবৃত। কঠোর প্রশিক্ষণের ফলে শরীরের প্রতিটি ভাঁজ সুস্পষ্ট দেখা যাচ্ছে। দুই হাতের মাঝে মুখের প্রায় অনেকটা অংশই ঢাকা। চোখ দুটো বোঝা যাচ্ছে। চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে যেন ঘায়েল করছেন সবাইকে!
ছবিটির সঙ্গে একটি গজলও শেয়ার করেছেন কিং খান, যেটি নিজের শার্টকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘হে ঈশ্বর! এখন সে তাঁর শার্টের সঙ্গেও কথা বলছে!’
ভক্তদের পাশাপাশি কিং খানকে এভাবে দেখে রীতিমতো চমকে গেছেন টাইগার শ্রফ, আরমান মালিক, ভূমি পেদনেকর থেকে শুরু করে গোটা বলিউড। আবারও বড় পর্দায় তাঁর ম্যাজিক দেখার অপেক্ষায় সবাই।
আরও পড়ুন: সৌদি আরবে শুরু হচ্ছে ‘সৌদি আইডল’
ঢাকা/টিএ




































