শাশা ডেনিমসের আয় বেড়েছে ১৩০ শতাংশ
- আপডেট: ০৪:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১০৩৪৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমস লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নয় মাসে কোম্পানিটির আয় বেড়েছে ১৩০ শতাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৫ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ২০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৩৫ পয়সা বা ১৭৫ শতাংশ।
তৃতীয় প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৬৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৮২ পয়সা বা ১৩০ শতাংশ।
৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৪২ টাকা ৭০ পয়সা।
ঢাকা/এসএ

































