০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

শাহবাজ শরীফকে ‘আম্রপালি’ পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:২৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • / ১০৩১৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এক হাজার কেজি ‘আম্রপালি’ আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (০৫ জুলাই) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে এই আম হস্তান্তর করা হয়। বাংলাদেশের ইসলামাবাদ হাইকমিশনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে এই শুভেচ্ছা উপহার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হাই কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের প্রসিদ্ধ এই আম প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পেয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছে পাকিস্তান। এই উপহার দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে।

এর আগে শেখ হাসিনার পক্ষ থেকে উপহারের আম পাঠানো হয় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। পরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্যও আম পাঠান প্রধানমন্ত্রী। একইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আম উপহার দেন শেখ হাসিনা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

শাহবাজ শরীফকে ‘আম্রপালি’ পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট: ০৭:২৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২