০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

শাহীদ-রণবীর ঢাকায় আসবেন!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৪৮০ বার দেখা হয়েছে

আগামী সেপ্টেম্বরে এক মেগা ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে গান বাংলা টেলিভিশন। যেখানে বলিউডের বড় বড় সব তারকাদের আগমন ঘটবে। তারই শুরুর চমক হিসেবে দুটি নাম উন্মুক্ত করলেন চ্যানেলটির কর্ণধার কৌশিক হোসেন তাপস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এই আয়োজনে কারা উপস্থিত হবেন তা নির্বাচনের কিছু সুযোগ থাকছে ভক্তদের জন্যও। এ উদ্দেশে ফেসবুকে পোলের মাধ্যমে ভোট আহ্বান করেন তাপস।

শাহীদ কাপুর না রণবীর সিং? বলিউডের এই দুই সুপারস্টার এর মধ্যে ঢাকার মঞ্চে কার পারফর্মেন্স দেখতে চান দর্শক? এমন প্রশ্নই ছুঁড়ে দিয়েছেন তাপস। তাতে পছন্দের তারকাকে ভোট দিচ্ছেন ভক্তরা।

যদিও ভোটে রণবীরের চেয়ে শাহিদ কাপুরকে অনেক ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে তবে রণবীর ভক্তদের জন্য এখনো সময় পেরিয়ে যায়নি।

আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

টিএম তথা কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী প্রতিষ্ঠিত দেশের অন্যতম সর্ববৃহৎ ইভেন্ট প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিনোদন জগতে চমক জাগানিয়া নানা বর্ণিল ইভেন্ট আয়োজন করে ইভেন্ট সেক্টরে নতুন ধারা সৃষ্টির পাশাপাশি ও আন্তর্জাতিক মান অর্জন করেছেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

শাহীদ-রণবীর ঢাকায় আসবেন!

আপডেট: ০১:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪