০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

শিগগিরই পুঁজিবাজারে বিনিয়োগ করবে ব্যাংকগুলো: বিএসইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫০:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • / ১০৩৯৪ বার দেখা হয়েছে

এইচ কে জনি: তারল্য প্রবাহ বাড়াতে পুঁজিবাজারে শিগগিরই ২ শতাংশ বিনিয়োগ বৃদ্ধি করবে ব্যাংকগুলো। অর্থ্যাৎ যেসব ব্যাংক বিনিয়োগসীমা ২৫ শতাংশ বিনিয়োগ করে নি, তারা শিগগিরই নতুন করে পুঁজিবাজারে ২ শতাংশ হারে বিনিয়োগ করবে। আজ বুধবার (৯ মার্চ ২০২২) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক করে দেশে পরিচালিত তফসিলি ব্যাংকগুলোর প্রধান অর্থ কর্মকর্তারা এ প্রতিশ্রুতি দেন। বৈঠকে বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম এক অডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

অডিওবার্তায় তিনি জানান, আজকের এ বৈঠকে পুঁজিবাজারের তারল্য সঙ্কট কাটাতে তিনটি বিষয়ে ব্যাংকগুলোর পক্ষে সিএফও’রা বিএসইসির সাথে একমত পোষন করেছেন। সেগুলো হলো- পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ হারে বিনিয়োগের যে সীমা রয়েছে এবং সে অনুযায়ী যেসব এখনো পুঁজিবাজারে বিনিয়োগ করে নাই তারা কয়েকদিনের মধ্যে পুঁজিবাজারে ২ শতাংশ হারে বিনিয়োগ বাড়াবে।

দ্বিতীয়ত, পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের নির্দেশনা রয়েছে। এই বিশেষ তহবিল যেসব ব্যাংক গঠন করেনি তারা দ্রুত গঠন করবে এবং যাদের ফান্ড রয়েছে তারা সম্মিলিতভাবে পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে সাপোর্ট দেবে।

এছাড়া, টায়ার-১ এর অধীনে অতিরিক্ত মূলধন ও টায়ার-২ মূলধন হিসেবে যেসব ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড অথবা সাব অর্ডিন্যান্ড বন্ডের আবেদন করবে বিএসইসি সুপার ফার্স্ট ট্র্যাকের আওতায় তা অনুমোদন দিবে। এছাড়া যেসব বিষয় ব্যাংকের মূলধন উত্তোলনের সাথে জড়িত, সেসব বিষয়ও বিএসইসি গুরুত্বের সাথে বিবেচনা করবে।

বিএসইসিন নির্বাহী পরিচালক জানান, এ সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে বাজারে তারল্য সঙ্কট নিরসন হবে। এছাড়া পারপেচ্যুয়াল বন্ড অথবা সাব অর্ডিন্যান্ড বন্ডের মাধ্যমে ব্যাংকগুলো অর্থ সংগ্রহ করলে ওই মূলধনের ২৫ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে। যার ফলে ব্যাংকগুলোর বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়বে। যা পুঁজিবাজার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজনেস জার্নাল/ঢাকা

শেয়ার করুন

শিগগিরই পুঁজিবাজারে বিনিয়োগ করবে ব্যাংকগুলো: বিএসইসি

আপডেট: ০৬:৫০:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২