০২:০৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

শিল্পা-রাজের বিরুদ্ধে আবারও মামলা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • / ১০৩২৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আইনি ঝামেলা কিছুতেই পিছু ছাড়ছে না শিল্পা শেট্টি ও তার স্বামী রাজ কুন্দ্রার। পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার রাজ কুন্দ্রা কয়েকমাস আগেই জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মামলায় ক্লিনচিট পাননি শিল্পাও, এর মাঝেই তারকা দম্পতির বিরুদ্ধে দেড় কোটি টাকা প্রতারণার অভিযোগ আনলেন নীতিন বারাই নামের এক ব্যক্তি। ইতিমধ্যেই বান্দ্রা পুলিশ থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। চর্চিত ঘটনা অবশ্য বেশ পুরনো।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

এ দম্পতির বিরুদ্ধে ১ দশমিক ৫১ কোটি রুপি প্রতারণার অভিযোগ আনলেন নীতিন বারাই নামের এক ব্যক্তি। মুম্বাইয়ের বান্দ্রা থানায় তিনি এফআইআর দায়ের করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে।

মামলায় নীতিন বারাই জানিয়েছেন, ২০১৪ সালে এসএফএল ফিটনেস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর কাশিফ খান, শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা তাকে মোটা লাভের লোভ দেখিয়ে ১ দশমিক ৫১ কোটি টাকা বিনিয়োগের জন্য রাজি করান। ফিটনেস স্কিম থেকে মোটা টাকা লাভ হবে এমন আশ্বাস দেয়া হয়েছিল তাকে। কিন্তু সেই প্রজেক্ট এগোয়নি। পরবর্তীতে টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেয়া হয়।

বর্তমানে মামলার তদন্ত করছে মুম্বাই পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, পর্ন বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ‘হটশটস’ ও ‘বলিফেম’ নামের দুটি অ্যাপ তৈরি করে সেগুলোতে পর্নভিডিও প্রচার করতেন তিনি। কেবল তিনি নন, তার সঙ্গে যুক্ত প্রায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলা থেকে গত ২০ সেপ্টেম্বর ৫০ হাজার রুপি মুচলেকা দিয়ে জামিন পান রাজ কুন্দ্রা।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

শিল্পা-রাজের বিরুদ্ধে আবারও মামলা

আপডেট: ০৫:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১