শুক্রবার খুলছে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেল
- আপডেট: ০৪:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১০৩০৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদকঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, আগামী শুক্রবার (৮ আক্টবর) মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল খুলে দেওয়া হবে। মঙ্গলবার (৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। কর্ণফুলী নদীর নিচে সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেলের নির্মাণ কাজ শেষ হবে শুক্রবার (৮ অক্টোবর)। ফলে এদিন এর মুখ খুলে দেওয়া হবে।
তিনি আরও বলেন, আগামী বছরের ২২ ডিসেম্বর এটা চালু করার কথা ছিল। কিন্তু এখন যা মনে হচ্ছে ঘষামাজা করে তারও আগেই এটা চালু করতে পারবো। এটা সবার জন্য আনন্দের ব্যাপার। চট্টগ্রামের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর পানির স্তরের ৪৫ মিটার গভীর দিয়ে আনোয়ারায় সংযুক্ত হবে বঙ্গবন্ধু টানেল। চীনের অর্থায়নে ৩ দশমিক ৪৩ কিলোমিটার লম্বা এ টানেল নির্মাণে ব্যয় হচ্ছে ৭০৫ মিলিয়ন ডলার। জমি অধিগ্রহণ এবং প্রশাসনিক ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
২০২২ সালের মধ্যে ১০ হাজার ৩শ ৭৪ কোটি টাকা ব্যয়ের কর্ণফুলী টানেল নির্মাণকাজ সমাপ্তের পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠকে সভাপতিত্বে করেন তিনি।
ঢাকা/এমটি



































