০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

শুটিংয়ে পা ভাঙলেন নায়িকা মাহা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • / ১০৩৭৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পা ভাঙলেন নবাগত চিত্রনায়িকা মাহা। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও সৈকত নাসির পরিচালিত ‘পাপ’ সিনেমার শুটিং সেটে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঘটনার বর্ণনা দিয়ে মাহা বলেন—‘রোশান, মাসুদ রানা চরিত্রের রাসেল রানা ও আমি সিনেমাটির ৪৯ নাম্বার সিন করতে গিয়ে হুট করে পায়ে প্রচণ্ড আঘাত পাই। সঙ্গে সঙ্গে শুটিং ইউনিট আমাকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার জানিয়েছেন, পায়ের হাড় ভেঙে গেছে। ঠিক হতে সময় লাগবে। এখন দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।’

গত ২ এপ্রিল শুটিংয়ে অংশ নেন মাহা। দুর্ঘটনার পর গত ৯ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মাহা। ‘পাপ’ সিনেমায় আরো অভিনয় করছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ।

ঢাকা/এসএম

শেয়ার করুন

শুটিংয়ে পা ভাঙলেন নায়িকা মাহা

আপডেট: ০২:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২