০১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

শুনানি পেছালো, কারাগারেই থাকতে হবে আরিয়ানকে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২৫:১১ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
  • / ১০২৮৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ আগামী বুধবার  (১৩ অক্টোবর) পর্যন্ত আর্থার রোডের কারাগারে থাকতে হবে শাহরুখপুত্র আরিয়ান খানকে।

সোমবার (১১ অক্টোবর) আরিয়ান খানের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আদালতের কাছে আরো সময় প্রার্থনা করলে আগামী ১৩ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন মুম্বাই সেশন আদালত। এ দিন দুপুর ২টা ৪৫ মিনিটে শুনানি অনুষ্ঠিত হবে। এএনআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে পিংকভিলা।

গত ৭ অক্টোবর মেট্রোপলিটন আদালতে হাজির করা হয় আরিয়ানকে। এ সময় তার আইনজীবী জামিন আবেদন করলে তা নাকচ করে বিচারকি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) রিমান্ড বাড়ানোর আবেদন করলে তা-ও নাকচ করেন আদালত।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আরিয়ান খানসহ আরো ৭ জনকে বিচারকি হেফাজতে পাঠানো হয়েছে। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বিচারকি হেফাজতে থাকবেন তারা। এ রায়ের পরপরই আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্দে অন্তবর্তীকালীন ও পূর্ণ জামিন আবেদন করেছেন। শুক্রবার (৮ অক্টোবর) এ শোনানি অনুষ্ঠিত হলেও জামিন পাননি আরিয়ান।

এদিকে আরিয়ান ও অন্য গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন গান্ধী নগর ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে এনসিবি দাবি করেছিল, আরিয়ানের হোয়াটঅ্যাপ চ্যাটে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়ার উদ্দেশ্যে রওনা হওয়া একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ আট জনকে আটক করে এনসিবি। রেভ পার্টিতে মাদক সেবনের দায়ে তাদের আটক করা হয়। পরবর্তী সময়ে জেরার পর তাদের গ্রেপ্তার করে এনসিবি।

জানা যায়, কোর্ডেলিয়া নামের প্রমোদতরীটি মুম্বাই থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা হয়ে মাঝ সমুদ্রে যাওয়ার পর পার্টি শুরু হয়। এরপর এনসিবি কর্মকর্তারা অভিযান চালিয়ে বুঝতে পারেন সেখানে মাদক পার্টি চলছে। এই প্রমোদতরী থেকে কোকেইন, হাশিশ, এমডি-এর মতো মাদক পাওয়া গেছে বলে দাবি করেছে এনসিবি। গত ৪ অক্টোবর তাদের আদালতে তোলা হয়। পরে ৭ অক্টোবর পর্যন্ত তাদের এনসিবির হেফাজেত রাখার নির্দেশ দেন আদালত।

ঢাকা/এমটি

শেয়ার করুন

শুনানি পেছালো, কারাগারেই থাকতে হবে আরিয়ানকে

আপডেট: ০২:২৫:১১ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১