১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬
বিকেলে দেশ গার্মেন্টসের বোর্ড সভা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:৫৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১০২৮০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদনঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দেশ গার্মেন্টসের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ মঙ্গলবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে কোম্পানিটি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
উল্লেখ্য, দেশ গার্মেন্টস একটি রফতানিমুখী পোশাক কারখানা হিসাবে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ছিল বাংলাদেশের প্রথম রফতানিমুখী পোশাক কারখানা এবং বাংলাদেশের টেক্সটাইল শিল্পের পথিকৃৎ।
ঢাকা/এমটি
ট্যাগঃ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল ৭ মে বিকেলে দেশ গার্মেন্টসের বোর্ড সভা































