০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরছেন রোহিত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৮২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: মেহেদী হাসান মিরাজের বীরত্বে বুধবার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও হেরেছে ভারত। এই হারে এক ম্যাচ আগেই সিরিজ হারল রোহিত শর্মার দল। কিন্তু ম্যাচ হারের পর আরও দুঃসংবাদ পেয়েছে ভারতীয় দল। সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক রোহিতকে পাচ্ছে না দলটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শেষ ওভারের নাটকীয়তায় ভারতকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান রোহিত। তবুও ব্যান্ডেজ নিয়ে নেমেছিলেন ব্যাটিংয়ে। নয় নম্বরে নেমে ২৮ বলে ৫১ রানের ইনিংস খেলে লড়াইটাকে নিয়ে গেছেন শেষ ওভারে।

তবে এ ম্যাচে দাপুটে ব্যাটিং করলেও পরের ম্যাচে থাকছেন না রোহিত। শুধু তাই নয়, টেস্ট সিরিজে এখন অনিশ্চিত ভারতীয় অধিনায়ক। কালই রওনা দেবেন মুম্বাইয়ের উদ্দেশ্যে। রোহিত ছাড়াও শেষ ম্যাচে ভারতের স্কোয়াডে থাকছেন না দীপক চাহার ও কুলদীপ সেন।বুধবার ম্যাচ শেষে এসব কথা জানিয়েছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।          

এ প্রসঙ্গে রাহুল বলেন,  ‘আমরা কিছু চোট সমস্যায় ভুগছি, যা আমাদের জন্য আদর্শ নয়।  কুলদীপ (সেন), দীপক (চাহার) ও রোহিত (শর্মা) তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবে না।  রোহিত কাল মুম্বাই ফিরে যাবে। সেখানে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবে দেখবে যে টেস্ট ম্যাচে ফিরতে পারে কিনা। আমি নিশ্চিত না। তবে এটা নিশ্চিত যে তারা পরের ম্যাচে খেলতে পারছে না।’

পেসার দীপক চাহার এই ম্যাচে বল করেছেন স্রেফ তিন ওভার। এরপরই আর বল করতে পারেননি। এই ম্যাচের চোটের কারণে খেলতে পারেননি কুলদীপ। এর আগে চোটের কারণে দেশে ফিরে যান রিশভ পান্ত। তৃতীয় ওয়ানডে খেলার জন্য ভারতের স্কোয়াডে তাই আছেন তেরজন।

আরও পড়ুনঃখেলার সব খবর

ঢাকা/এসএম

শেয়ার করুন

শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরছেন রোহিত

আপডেট: ১১:০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২