০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শোবিজে শারিরীক ফিটনেস গুরুত্বপূর্ন: রাশি খান্না

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • / ১০৩৫৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: বলিউড সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রেখেছেন অভিনেত্রী রাশি খান্না। তবে ভারতীয় দক্ষিণী সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন তিনি। সম্প্রতি তাকে ঘিরে সমালোচনা নিয়ে কথা বলেছেন এই নায়িকা।

এক সাক্ষাৎকারে রাশি খান্না বলেন, ‘সবচেয়ে খারাপ সমালোচনাগুলো হতো শুরুর দিকে। সিনেমায় যে চরিত্রগুলো পেতাম সেজন্য নিজেকে সেভৈাগ্যবান মনে করি। কিন্তু সম্ভবত আমার বাড়তি ওজনের জন্য আমাকে গ্যাস ট্যাংকার বা এই জাতীয় বস্তুর সঙ্গে তুলনা করে ক্ষ্যাপানো হতো। এটা শুরুর দিকে। যদিও আমি এ নিয়ে কিছু বলতাম না কারণ মূলধারার নায়িকাদের তুলনায় আমি একটু মোটা ছিলাম।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে পরবর্তী সময়ে নিজেকে শারীরিকভাবে ফিট করেছেন রাশি। এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি বুঝতে পেরেছি শোবিজে এটি প্রয়োজন। কাউকে খুশি করার জন্য নয়। আমি সব ধরনের বিদ্রূপের সম্মুখীন হয়েছি। সত্যি বলতে এগুলো আমার ওপর কোনো প্রভাব ফেলে না।’ পাশাপাশি রাশি জানান, তিনি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিসে আক্রান্ত। এই কারণে তার ওজন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে।

অজয় দেবগনের সঙ্গে ‘রুদ্রা: দ্য এজ অব ড্রাকনেস’ ওয়েব সিরিজে অভিনয় করছেন রাশি খান্না। পাশাপাশি কার্থির সঙ্গে ‘সর্দার’ সিনেমায় অভিনয় করছেন। এছাড়া সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘যোধা’ সিনেমায় তাকে দেখা যাবে।

ঢাকা/এসআর

শেয়ার করুন

শোবিজে শারিরীক ফিটনেস গুরুত্বপূর্ন: রাশি খান্না

আপডেট: ০৮:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২