০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টের দল ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
  • / ১০৩৭৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: জয়ের লক্ষ্যেই চট্টগ্রাম টেস্ট লড়ছে বাংলাদেশ। পঞ্চম দিনে বাংলাদেশের দরকার কয়েকটি উইকেটমাত্র। অন্যদিকে লিড বাড়িয়ে নিচ্ছে শ্রীলংকা। অনেকের মতে, নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে চট্টগ্রাম টেস্ট।

এমন পরিস্থিতিতে ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দলে এসেছে মাত্র একটি পরিবর্তন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চোটের কারণে ছিটকে পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তবে তার বদলি হিসেবে কোনো পেসার নেওয়া হয়নি। শরিফুলের ইনজুরি কপাল খুলেছে ইয়াসির আলী রাব্বির। ঢাকা টেস্টে দলে যুক্ত হয়েছেন তিনি। এ মুহূর্তে চট্টগ্রাম টেস্টেও মাঠে আছেন এ ব্যাটার। তবে ব্যাটিং-বোলিং করতে পারবেন না তিনি। 

সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২৩ মে থেকে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

দ্বিতীয় টেস্টের দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত।

ঢাকা/এসএ

শেয়ার করুন

শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টের দল ঘোষণা

আপডেট: ০২:৩৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২