শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি
- আপডেট: ০১:৩১:১২ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১০৩৪৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: তীব্র অর্থনৈতিক সংকট নিয়ে দেশজুড়ে চলমান জনবিক্ষোভের মুখে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) রাতে সরকারি এক গেজেটে জরুরি অবস্থা জারির কথা জানানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জরুরি অবস্থা জারি নিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে বলেছে, জননিরাপত্তা, শৃঙ্খলা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং জরুরি সেবা ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে রিজার্ভ সংকটের কারণে শ্রীলঙ্কায় পণ্য আমদানি ব্যাহত হচ্ছে। এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বেড়েছে।
ব্যাপক জ্বালানি সংকটের মধ্যে চুলা জ্বালানোর কেরোসিন কিনতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। তীব্র তেল সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দৈনিক ১৩ ঘণ্টারও বেশি লোডশেডিং হচ্ছে। এমনকি কাগজ না থাকায় স্কুলগুলোতে পরীক্ষা নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, বিঘ্নিত হচ্ছে দৈনিক পত্রিকা ছাপানো।
ঢাকা/এসএ






































