শ্রীলঙ্কায় সংঘর্ষে এমপিকে গুলি করে হত্যা
- আপডেট: ০৬:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১০৩১৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর পর ক্ষমতাসীন দলের এক আইনপ্রণেতার লাশ উদ্ধার হয়েছে।
আজ সোমবার রাজধানী কলম্বোর কাছের নিত্তামবুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শ্রীলঙ্কা পুলিশের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অমরাকীর্থি আথুকোরালা নামের ওই এমপি নিত্তামবুয়া এলাকায় বিক্ষোভকারীদের সামনে পড়েন। এ সময় তাঁর গাড়ির পথরোধ করলে তিনি গুলিবর্ষণ করেন। এতে দুইজন গুরুতর আহত হন। সংঘর্ষের এক পর্যায়ে কাছের একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন ওই এমপি। পরে তাঁর লাশ পাওয়া যায়।
১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এই সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছে দেশটির জনগণ। গত ৯ মে থেকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বিরোধীরা।
আজ রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক মানুষ হয়েছেন। সংকট সমাধানে আজকেই পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।
সহিংসতা বন্ধে দেশজুড়ে কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা পুলিশ।
ঢাকা/টিএ






































