শয়তানের চোখে পড়ে গেছো, শাহরুখপুত্রকে বললেন হৃত্বিক
- আপডেট: ০১:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১০৩৪৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক; মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান খান। এবার তাঁর পাশে দাঁড়ালেন বলিউডের অন্যতম তারকা অভিনেতা হৃত্বিক রোশন। ইনস্টাগ্রামে আরিয়ানের জন্য খোলা চিঠি লিখলেন হৃত্বিক।
বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে আরিয়ানের একটি ছবি পোস্ট করে অভিনেতা একটি বড় ক্যাপশন লিখে মানসিক সাহস জোগালেন তাঁকে। হৃত্বিকের সেই পোস্ট রীতিমতো নেটমাধ্যমে ভাইরাল।
আমার প্রিয় আরিয়ান’ দিয়ে শুরু করে ইনস্টাগ্রামে বৃহস্পতিবার হৃত্বিক রোশন লিখেছেন, জীবন একটি আজব সফর। জীবন দুর্দান্ত, কারণ তোমার দিকে সে সবসময় কঠিন পরিস্থিতি ছুড়ে দেয়। কিন্তু ঈশ্বর মঙ্গলময়। তিনি শুধু কঠিন মানুষদের কঠিন চ্যালেঞ্জ দেন। যখন ভিড়ের মধ্যেও তোমার নিজের মধ্যে নিজেকে স্থির রাখার চাপ অনুভব করতে পারবে, তখনই বুঝবে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। আমি জানি, তুমি খুবই চাপ অনুভব করছ। রাগ হচ্ছে, ভয় পাচ্ছ, অসহায় লাগছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এই সবকিছুই তোমার মধ্যে লুকিয়ে থাকা হিরোকে জাগিয়ে তুলবে। তবে সাবধান! নিজের মধ্যে থাকা ভালোটাকে নষ্ট হতে দিও না। তোমার ভেতরে দয়া, করুণা, ভালবাসা আছে। নিজেকে দগ্ধ হতে দাও, কিন্তু এগুলিকে বাঁচিয়ে রেখো। ভুল-ভ্রান্তি, জয়-পরাজয় সবই আদতে এক। তোমাকে বুঝে নিতে হবে, কাকে আপন করবে, কাকে বাদ দেবে। হৃত্বিক আরও লেখেন, তোমাকে ছোট থেকে চিনি। আবার একজন মানুষ হিসেবেও চিনি। অভিজ্ঞতা থেকে যা কিছু অর্জন করবে, সেগুলোই তোমার উপহার।
প্রসঙ্গত, ক্রুজ ড্রাগস মামলায় বিপাকে পড়া বলিউডের বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে বড়সড় ঝটকা দিল আদালত। জামিন পেলেন না আরিয়ান খান। তবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র আইনজীবীর দাবি মতো আরিয়ান-সহ বাকিদের তাদের হেফাজতে রাখার আর্জি খারিজ করে দেয় আদালত। মুম্বাইয়ের একটি আদালত আগামী ১১ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নিজেদের হেফাজতে রাখার আবেদন করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কিন্তু এনসিবি হেফাজতে নয়, আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
এদিকে আরিয়ানকে এই বিপদে ভেঙে না পড়তে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন বলিউডের ‘কৃষ’ খ্যাত তারকা হৃত্বিক রোশন।
ঢাকা/এমটি




































