সন্দেহজনকভাবে বাড়ছে দুই কোম্পানির শেয়ার দর
- আপডেট: ০৩:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১০৩২৪ বার দেখা হয়েছে
বিজনেসম জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে। কোম্পানিগুলো হচ্ছে বেক্সিমকো ও লাফার্জ হোলসিম। তবে এ শেয়ার দর বাড়ার পেছনে কোন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিগুলো। আজ মঙ্গলবার ডিএসইর নোটিশের জবাবে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
এদিকে কোন কারণ ছাড়া অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, কোন প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া যেকোন কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়া বাজারের জন্য শুভ লক্ষণ নয়। এটা ওই শেয়ার নিয়ে কারসাজির ইঙ্গিত করে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, কোন কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকোর শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। এর আগে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিটিকে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই )। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ১১৭.২০ টাকায়। আর ৪ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৪৫.৯০ টাকায়। অর্থাৎ এই ১৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৮.৭০ টাকা বা ২৪ শতাংশ বেড়েছে।
এছাড়া সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম লিমিটেড শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
ঢাকা/এসআর































