সন্দেহজনক ভাবে বাড়ছে সাত কোম্পানির শেয়ার দর
- আপডেট: ০১:২৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১০৩০১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক; বিদায়ী সপ্তাহে (৩-৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশগ্রহণকারী সাত কোম্পানির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি ৭টির কর্তৃপক্ষ। কোম্পানিগুলোর কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানি ৭টির শেয়ার নিয়ে সতর্কবার্তা জারি করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৭টি হলো : পেনিনসুলা, ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম, বেক্সিমকো লিমিটেড, ডেলটা লাইফ, সাইফ পাওয়ারটেক, ইউনিক হোটেল এবং ওরিয়ন ফার্মা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পেনিনসুলা: কোম্পানিটির শেয়ার দর গত ৯ সেপ্টেম্বর ছিল ২৬.২০ টাকায়। আর ৭ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩২ টাকায়। অর্থাৎ এই ২১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫.৮০ টাকা বা ২২.১৩ শতাংশ বেড়েছে।
ওরিয়ন ফার্মা: কোম্পানিটির শেয়ার দর গত ৯ সেপ্টেম্বর ছিল ৭১.২০ টাকায়। আর ৭ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১০৩.৪০ টাকায়। অর্থাৎ এই ২১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩২.২০ টাকা বা ৪৫.২২ শতাংশ বেড়েছে।
লাফার্জ হোলসিম: কোম্পানিটির শেয়ার দর গত ৯ সেপ্টেম্বর ছিল ৭৯.৪০ টাকায়। আর ৭ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৯৭.৬০ টাকায়। অর্থাৎ এই ২১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৮.২০ টাকা বা ২২.৯২ শতাংশ বেড়েছে।
বেক্সিমকো লিমিটেড: কোম্পানিটির শেয়ার দর গত ৯ সেপ্টেম্বর ছিল ১১৬.৯০ টাকায়। আর ৭ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৪০.৮০ টাকায়। অর্থাৎ এই ২১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৩.৯০ টাকা বা ২০.৪৪ শতাংশ বেড়েছে।
ডেলটা লাইফ: কোম্পানিটির শেয়ার দর গত ৯ সেপ্টেম্বর ছিল ১৪৫.৬০ টাকায়। আর ৭ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৭৫ টাকায়। অর্থাৎ এই ২১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৯.৪০ টাকা বা ২০.১৯ শতাংশ বেড়েছে।
সাইফ পাওয়ারটেক: কোম্পানিটির শেয়ার দর গত ৯ সেপ্টেম্বর ছিল ৩৩.৮০ টাকায়। আর ৭ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৬.২০ টাকায়। অর্থাৎ এই ২১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১২.৪০ টাকা বা ৩৬.৬৮ শতাংশ বেড়েছে।
ইউনিক হোটেল: কোম্পানিটির শেয়ার দর গত ৯ সেপ্টেম্বর ছিল ৪৬.৯০ টাকায়। আর ৭ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৯ টাকায়। অর্থাৎ এই ২১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১২.১০ টাকা বা ২৫.৭৯ শতাংশ বেড়েছে।
ওরিয়ন ফার্মা: কোম্পানিটির শেয়ার দর গত ৯ সেপ্টেম্বর ছিল ৭১.২০ টাকায়। আর ৭ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১০৩.৪০ টাকায়। অর্থাৎ এই ২১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩২.২০ টাকা বা ৪৫.২২ শতাংশ বেড়েছে।
ঢাকা/এমটি


































